কেশপুরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন শিউলি সাহা - The News Lion

কেশপুরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন শিউলি সাহা

 


দি নিউজ লায়নঃ   পেট্রোপন্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, তারই প্রতিবাদে রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। 

সেই মতই রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহার  নেতৃত্বে কেশপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রের বিজেপি সরকারের তুঘলকি শাসনের বিরুদ্ধে এবং পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


এদিন  প্রতীকী প্রতিবাদ হিসাবে রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা কাঠের উনুনে জাল দিয়ে ভাত রান্না করেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে। তারপর অবস্থান বিক্ষোভ কর্মসূচি তে অংশগ্রহণ করেন।

সেই সঙ্গে কেশপুর ব্লকের ১১ নং অঞ্চলের কলাগ্রামে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।


কুশপুতলে আগুন দেন ১১ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাজী শাহাদাত। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারন মানুষদের। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল-ডিজেলের দাম কমাতে ব্যর্থ। তাই প্রতিদিন  পেট্রোল ও ডিজেলের  দাম বাড়ছে।তা সত্ত্বেও কেন্দ্রের বিজেপি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে ।তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার কেশপুরে পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেনরাজের প্রতি মন্ত্রী শিউলি সাহা ছাড়াও তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক এর সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, জেলা নেতৃত্ব চিত্ত রঞ্জন গরাই, সেখ হবিবুর রহমান  সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.